২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Rajasthan: জাল শংসাপত্র বিজেপি বিধায়কের, মামলা তুলতে নারাজ জয়পুর কোর্ট

পুবের কলম,ওয়েবডেস্ক :  ৬ বছর আগে জেলা পরিষদের ভোটে প্রার্থী হওয়ার সময় জাল মার্কশিট এবং জাল সার্টিফিকেট পেশ করেছিলেন রাজস্থান (Rajasthan) বিজেপির বিধায়ক হরলাল সিং (Harlal Singh)। তা চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন এক ব্যক্তি। এখন দলে পদোন্নতি পেয়ে হরলাল বিধায়ক হয়ে গিয়েছেন। কিন্তু পুরনো মামলা জোঁকের মতো লেপ্টে রয়েছে হরলালের সঙ্গে। রাজস্থানের (Rajasthan) বর্তমান সরকারের অ্যাডভোকেট জেনারেল এই মামলা প্রত্যাহার করতে হাইকোর্টে আবেদন করায় দুই বিচারপতির বেঞ্চ সে আবেদন খারিজ করে দিয়েছে।

বিচারপতি ইন্দ্রজিৎ সিং এবং বিচারপতি ভুবন গোয়েল বলেছেন, উনি বিধায়ক হয়ে গিয়েছেন বলেই এই মামলা তুলে নেওয়া যায় না। এটা কোনও যুক্তি হতে পারে না। তিনি দশম শ্রেণি উত্তীর্ণ বলে মনোনয়ন পত্রে উল্লেখ করে জাল মার্কশিট ও সার্টিফিকেট পেশ করেছিলেন। মিথ্যে হলফনামা দিয়ে জেলা পরিষদে তিনি নির্বাচিত হন, সরকারি পদ অলংকৃত করেন এবং সরকারি অর্থ খরচ করার অধিকারী ছিলেন।

এটা মারাত্মক অপরাধ। ওই সময়ে তিনি সরকারি অর্থের অপচয় করেন নি, একথা কেউ নিশ্চিত করে বলতে পারবেন? এর আগে দায়রা আদালত হরলালের অপরাধ গ্রাহ্য করে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করেছিল। হরলাল সেই চার্জের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে ২০২৩ সালে পরাস্ত হন। অ্যাডভোকেট জেনারেল যে মামলা প্রত্যাহার করতে বলছেন তার পক্ষে তিনি কোনও যুক্তি দেখাতে পারেননি। অ্যাডভোকেট জেনারেল দাবি করেছেন, হরলালের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর কাজের সময়সীমা নিয়ে উদ্বেগ, ‘এত কম সময়ে শেষ হবে তো?’ প্রধান বিচারপতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Rajasthan: জাল শংসাপত্র বিজেপি বিধায়কের, মামলা তুলতে নারাজ জয়পুর কোর্ট

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার