২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Goa High Court: প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর।  এক আবেদনের ভিত্তিতে এমনটাই জানিয়েছে গোয়া হাইকোর্ট (Goa High Court)। ঘটনার সূত্রপাত ৫ বছর ও ১১ মাস এক খুদেকে নিয়ে। তাঁর বাবা-মা ওই খুদেকে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য স্থানীয় এক স্কুলে নিয়ে যায়। তবে বয়সের কারণে তাঁকে ভর্তি করতে অস্বীকার জানায় স্কুল   কর্তৃপক্ষ। তারপর ভর্তির জন্য কোর্টে আবেদন জানায়। সেই রায়ে গোয়া হাইকোর্ট (Goa High Court) এদিন জানায়, প্রথম শ্রেণিতে ভর্তি করার ক্ষেত্রে শিশুর বয়স অন্তত ছ’বছর হতে হবে।  না হলে হবে না।

প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ : Goa High Court

NEP-র উপর ভিত্তি করে তৈরি এই নিয়মটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যেই এই নয়া শিক্ষানীতি কার্যকর করা হয়েছে।  এই স্পষ্টীকরণের পর, হাইকোর্ট (Goa High Court) আবেদনটি খারিজ করে দেয়।

বলা বাহুল্য, স্কুল শিক্ষার গোটা কাঠামোই বদলে দিয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০। ১০+২ কাঠামোর পরিবর্তে, স্কুলশিক্ষায় ৫+৩+৩+৪ কাঠামো চালু করা হয়েছে, ১) তিন বছর বয়স থেকে প্রিস্কুল, কিন্ডারগার্টেন, তার পর প্রথম ও দ্বিতীয় শ্রেণি। সবমিলিয়ে পাঁচ বছর। ২) তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান। ৩) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, পরীক্ষামূলক ভাবে বিজ্ঞানশিক্ষা, গণিতশিক্ষা, সমাজ বিজ্ঞানের পাঠ। ৪) নবম থেকে দ্বাদশ শ্রেণি, একাধিক বিভাগে শিক্ষার সুযোগ, যাতে নিজেদের পছন্দের শিক্ষা বেছে নিতে পারে পড়ুয়ারা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর কাজের সময়সীমা নিয়ে উদ্বেগ, ‘এত কম সময়ে শেষ হবে তো?’ প্রধান বিচারপতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Goa High Court: প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬

আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার