২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নিখোঁজদের খোঁজে তৎপর উদ্ধরবাহিনী

আবারও মেঘভাঙা বৃষ্টি, ধস উত্তরাখণ্ডে, তছনছ একাধিক গ্রাম 

পুবের কলম, ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬, নিখোঁজ ১১। শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও একাধিক মেঘভাঙার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একাধিক গ্রামে ধস নেমেছে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি।সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি এবং বাগেশ্বর জেলায়। আচমকা ধসের কারণে মাটির তলায় চাপা পড়ে থাকা বহু পরিবারকে উদ্ধারের কাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ক্ষয়ক্ষতির যে চিত্র সোস্যাল সাইটে ভাইরাল হচ্ছে তা ভয়াবহ।

বাগেশ্বরের পৌসাড়ি গ্রামে অন্তত ডজনখানেক বাড়ি ধসে গিয়েছে। সেখান থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অনেকেই। চামোলির মোপাটা গ্রামেও ধসে একাধিক বাড়ি ও গোয়ালঘর ভেঙে পড়েছে।

রুদ্রপ্রয়াগ জেলায় অন্তত ৩০-৪০টি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সেনা, NDRF, SDRF-সহ একাধিক উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ অগস্ট মেঘ ভাঙে বৃষ্টি এবং ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যের থরালি এলাকায়। চলতি বছর বর্ষার মরশুমে বারংবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে উত্তরাখণ্ড

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিখোঁজদের খোঁজে তৎপর উদ্ধরবাহিনী

আবারও মেঘভাঙা বৃষ্টি, ধস উত্তরাখণ্ডে, তছনছ একাধিক গ্রাম 

আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার