২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

PM Modi to visit Manipur: সেপ্টেম্বরে মণিপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী

পুবের কলম,ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি শাসনের পর এই প্রথমবার। সেপ্টেম্বরে মণিপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to visit Manipur)। দীর্ঘ দু’বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলটি। হিংসাবিদীর্ণ এলাকায় শান্তি ফেরাতে রাষ্ট্রপতি শাসন জারি হলেও,  এখনও পুরোপুরি শান্ত হয়নি উত্তর-পূর্বের এই রাজ্য।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি শেষবার মণিপুরের মাটিতে পা পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারপর ২০২৩ সালের মে মাসে মণিপুরে জ্বলে ওঠে ভয়াবহ জাতি দাঙ্গার আগুন। প্রাণ হারান বহু মানুষ। ২ বছর পরেও এখনও পুরোপুরি শান্ত হয়নি উত্তর-পূর্বের এই রাজ্য। অথচ সে রাজ্যে এখনও পর্যন্ত পা পড়েনি নরেন্দ্র মোদির। তবে এ বার সূত্রের দাবি, আগামী মাসে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

PM Modi to visit Manipur: সেপ্টেম্বরে মণিপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ অগাস্ট ২০২৫, রবিবার