২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শেখ জামিল হত্যায় স্তম্ভিত সংখ্যালঘু যুব ফেডারেশন

মোকতার হোসেন মন্ডল : ক্যানিংয়ের তালদি স্টেশনের কাছে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে শেখ জামিলকে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন। সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, জমিয়াতুল আইমা অল উলামার সম্পাদক হাফেজ সিদ্দিকুল্লাহ শেখ সহ একাধিক নেতা নিহতের পরিবার-পরিজনের সঙ্গে ঘুটিয়ারিতে সাক্ষাৎ করেন।

এসময় এলাকার মানুষের মুখে অত্যাচার ও হত্যার বিবরণ শুনে কামরুজ্জামান বলেন, “আমরা স্তম্ভিত। দেশে আইনের শাসন দুর্বল হয়ে পড়েছে। অপরাধীরা সংখ্যালঘুদের টার্গেট করে একের পর এক মুসলিম যুবককে হত্যা করছে। কিন্তু বিচার হচ্ছে না, শাস্তি পাচ্ছে না কেউ।”

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

তিনি অভিযোগ করেন, গেরুয়া রাজনৈতিক দলের আশ্রয়ে থাকা দুষ্কৃতিকারীরা লাগামছাড়া হয়ে পড়েছে। কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটবে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বারুইপুর পুলিশ জেলার সুপারিনটেনডেন্টের দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে বলে ঘোষণা করে সংখ্যালঘু যুব ফেডারেশন।

আরও পড়ুন: ক্যানিংয়ে ট্রেনে বসার জায়গা নিয়ে বচসা, আহত ২০-২২ জন

আরও পড়ুন: দূর্গাপুরের জেমুয়া গ্রামে আক্রান্ত গরু ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন মাওলানা কামরুজ্জামান
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শেখ জামিল হত্যায় স্তম্ভিত সংখ্যালঘু যুব ফেডারেশন

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার