২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু

পুবের কলম ওয়েবডেস্ক : নদিয়ার তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ৮ বছরের স্বর্ণাভ বিশ্বাস মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুরে ত্রিপল মোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডল পূর্বশত্রুতার জেরে শিশুটিকে খুন করেছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে মারধর করে, পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। গ্রামে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: গোরু চোর সন্দেহে গণপিটুনি অসমে: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের, গুরুতর আহত ৪

এদিকে স্থানীয়দের অভিযোগ, পুকুরের কাছেই থাকা বিশ্বাস দম্পতির সঙ্গে ওই শিশুর পরিবারের সঙ্গে চরম বিবাদ ছিল। ওই দম্পতি এই ঘটনায় জড়িত থাকতে পারে। এর পরেই স্থানীয়দের অনেকে তাদের উপর চড়াও হয় এবং তাদের বাড়ি ভাঙচুর করে , আগুন লাগিয়ে দেয়। জানা গেছে, জনতার মৃত্যুতে দুই জন মারা গেছে।

আরও পড়ুন: ‘সবকটাকে গ্রেফতার করেছি, এটা বাংলা-উত্তরপ্রদেশ নয়’: ব্রিগেডে গণপিটুনি নিয়ে ফুঁসে উঠলেন মমতা

আরও পড়ুন: বাংলাদেশে গণপিটুনিতে নিহত একই পরিবারের ৩ জন
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার