১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোকা কুরে কুরে খাচ্ছে জীবন্ত মানুষের মাংস

কুতুব উদ্দিন মোল্লা : কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালী বাজারে মঙ্গলবার সকালে এক মানবিক দৃশ্য নজরে আসে। বহুদিন ধরে বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা। নোংরা পোশাক জড়ানো শরীর, ক্ষুধায় কাতর পেট, আর মাথায় বিশাল ক্ষতচিহ্নের যন্ত্রণা।

ক্ষতস্থানে হাজার হাজার পোকা কুরে কুরে খাচ্ছিল জীবন্ত মানুষের মাংস। অসহায় মহিলাকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি এতদিন। অবশেষে বিষয়টি নজরে আসে ঝড়খালি কোস্টাল থানার এ এস আই উৎপল ঘোষের। তিনি দ্রুত উদ্যোগ নেন মহিলাকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। তাঁর প্রচেষ্টায় শহীদ নগর গ্রামের গ্রামীণ প্রাথমিক চিকিৎসক অজয় হালদার এবং স্থানীয় যুবক অচিন্ত্য মণ্ডল এগিয়ে এসে মহিলাকে উদ্ধার করেন ও প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

আরও পড়ুন: খাবারে পোকা, ফের কাঠগড়ায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

চিকিৎসকের অনুমান, মাথায় অজ্ঞাত কারণে ক্ষত হয়, পরে সেখানে পচন ধরে এবং সেই পচন থেকেই অসংখ্য পোকা জন্ম নেয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মহিলাটি স্থিতিশীল আছেন। চিকিৎসক আশাবাদী আগামী এক থেকে দুই মাসের মধ্যে ক্ষতস্থান সেরে উঠে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ঝড়খালির এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অসহায় এক নারীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি সমাজে দৃষ্টান্ত স্থাপন করল।

আরও পড়ুন: খাবারে পোকামাকড় নিয়ে আই আই এম ক্যাম্পাসে উত্তেজনা

সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পোকা কুরে কুরে খাচ্ছে জীবন্ত মানুষের মাংস

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার