পুবের কলম, ওয়েব ডেস্ক: ইন্তেকাল করলেন পশ্চিমবঙ্গের অন্যতম হাফেজে কুরআন, প্রখ্যাত কারী হাফেজ আব্দুল জব্বার সাহেব । আজ দুপুর আনুমানিক ২টার সময় ইন্তেকাল করেছেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবদ্দশায় তিনি বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা, কালিকাপুর মাদ্রাসা ও খোসবাগ মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তাঁর হাতে অসংখ্য ছাত্র হাফেজে কুরআন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাঁর রূহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়ার আবেদন জানিয়েছেন। বলেন, মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন।

































