১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের পিছিয়ে গেল শুনানি, জামিন হলো না উমর খালিদ, শার্জিল ইমামদের

পুবের কলম, ওয়েব ডেস্ক: ফের পিছিয়ে গেল শুনানি। এখনই জামিন পাচ্ছেন না উমর খালিদ, শার্জিল ইমামরা। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লি হিংসার ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় উমর খালিদদের।

কেটে গেছে ৫ টি বসন্ত ! এখনও অন্ধকার কুঠুরিতে তপ্ত শ্বাস ফেলছে উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও সাত অভিযুক্ত। জেল-মুক্তি দূর অস্ত, সামান্য জামিন চাইতে গেলেও সহ্য করতে হয় একরাশ তুচ্ছ-তাচ্ছিল্য। একসময়ের মেধা পড়ুয়াদের ভবিষ্যৎ এখন জেলের ‘অন্ধকার কুঠুরি’। এই আবহে জেলবন্দি উমরদের মুক্তির দাবিতে ‘ফ্রিডম- মার্চের’ আয়োজনও করে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র ইউনিয়ন। শনিবার সিএএ বিরোধী কর্মীদের জন্য সংহতি প্রকাশ করে “স্বাধীনতা মার্চ” আয়োজন করেন তারা। আশা রেখেছিল আজ জামিন মিলবে তাঁদের। তবে আশা ভেঙে আজও জামিন মেলেনি।

আরও পড়ুন: Delhi riots case: উমর খালিদদের জামিনের আবেদনে দিল্লি পুলিশের কাছে নোটিস জারি supreme court-এর

এই প্রেক্ষিতে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান, আর কত দিন কারাবন্দি থাকবেন উমররা। জীবনের মুল্যবান ৫ টি বছর বিনা বিচারে জেলে ধুকছেন ওনারা। এর শেষ কোথায়? ভারতের বিচার-ব্যবস্থা এত ঠুনকোতো নয়।

আরও পড়ুন: Delhi riots: ১৯ সেপ্টেম্বর উমর খালিদ, শারজিল ইমাম ও গুলফিশারদের জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের পিছিয়ে গেল শুনানি, জামিন হলো না উমর খালিদ, শার্জিল ইমামদের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার