২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ নয়, ন্যায় বিচারকেই ভালোবাসতে হবে বিচারকদের: প্রধান বিচারপতি গাভাই

পুবের কলম, ওয়েবডেস্ক: অর্থ নয়, বরং ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতিই প্রেম থাকা উচিত বিচারকদের— এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। শনিবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “কিছু বিচারকের আচরণের কারণে অসন্তোষ তৈরি হচ্ছে। আমি সংবাদপত্র ও ইন্টারনেটে পড়েছি, এক হাইকোর্টের বিচারকের তিরস্কারের পর এক তরুণ আইনজীবী আদালতে অজ্ঞান হয়ে পড়েছিলেন।”

আরও পড়ুন: ১২ ঘন্টা যানজট, তবু কেন পথকর দেবে মানুষ? প্রশ্ন সুপ্রিম কোর্টের

তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীরা ন্যায়বিচারের স্বর্ণপাখির দুটি ডানার মতো— উভয়ই অপরিহার্য। বিচারক ও আইনজীবীরা একসঙ্গে কাজ না করলে আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।এরপরই তিনি জোর দিয়ে বলেন, “বিচারক এবং বিচার বিভাগের সঙ্গে যুক্ত মানুষের অর্থের প্রতি প্রেম থাকা উচিত নয়। বরং ন্যায়বিচার ও স্বাধীনতাকেই ভালোবাসা উচিত।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্থ নয়, ন্যায় বিচারকেই ভালোবাসতে হবে বিচারকদের: প্রধান বিচারপতি গাভাই

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার