২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘মানাসলু’ জয় করলেন ভারতীয় মহিলা দ্বারোকা বিশ্বনাথ  

পুবের কলম,ওয়েবডেস্ক: পৃথিবীর অষ্টমতম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন ভারতীয় মহিলা দ্বারোকা বিশ্বনাথ দোখে।  বুধবার মধ্যরাতে সংশ্লিষ্ট পর্বতশৃঙ্গে দেশের পতাকা উত্তলন করেন তিনি।  ২৬ জন পর্বতারোহীকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন দ্বারোকা। যাঁদের মধ্যে ১২ জন নেপালি শেরপা গাইড ছিলেন। গত ১ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন তারা। প্রতিকূল আবহাওয়া, চরম ঠান্ডা এবং বিপদসংকুল পথ পাড়ি দিয়ে অবশেষে বুধবার মধ্যরাতে পর্বতশৃঙ্গটি জয় করলেন তারা।

উল্লেখ্য, ‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। এই পর্বতশৃঙ্গের নাম সংস্কৃত শব্দ ‘মনসা’ থেকে এসেছে, যার অর্থ ‘বুদ্ধি’ বা ‘আত্মা’। তাই মানাসলু মানে দাঁড়ায় ‘আত্মার পর্বত’। ১৯৫৬ সালের ৯ মে এতে প্রথম আরোহণ করেন তোশিও ইমানিশি এবং গ্যালজেন নরবু।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মানাসলু’ জয় করলেন ভারতীয় মহিলা দ্বারোকা বিশ্বনাথ  

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার