২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিজ্ঞানীরা আর্জেন্টিনায় এক নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেছেন, যার মুখে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক কুমিরজাতীয় প্রাণীর হাড়। প্রায় ২৩ ফুট লম্বা এই ডাইনোসরকে মেগার‌্যাপ্টোরান শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা কোটি কোটি বছর আগে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার কিছু অংশে বিচরণ করত। মেগার‌্যাপ্টোরানদের বৈশিষ্ট্য ছিল লম্বাটে খুলি ও শক্তিশালী নখর। তবে এরা ঠিক কীভাবে শিকার করত এবং বিবর্তনের ধারায় কোথায় পড়ে;তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে, কারণ এই পর্যন্ত পাওয়া ফসিল ছিল অসম্পূর্ণ।

নতুন গবেষণায় প্যাটাগোনিয়ার লেগো কলহুয়ে হুয়াপি শিলাস্তর থেকে একটি খুলি, হাত, পা ও লেজের অংশ উদ্ধার হয়েছে। এসব হাড়ের গঠনে বিশেষ বৈশিষ্ট্য পাওয়ায় বিজ্ঞানীরা বুঝতে পারেন এটি সম্পূর্ণ নতুন এক প্রজাতি। নতুন সদস্যটির নাম রাখা হয়েছে তহোয়াকিনর‌্যাপ্টর কাসালিদ। এটি মেগার‌্যাপ্টোরানদের মধ্যে অন্যতম সম্পূর্ণ কঙ্কাল সরবরাহ করেছে বলে গবেষকরা মনে করছেন।প্রাণীটি প্রায় ৬৬ থেকে ৭০ মিলিয়ন বছর আগে বাস করত;অর্থাৎ ডাইনোসর বিলুপ্তির ঠিক আগে। মৃত্যুকালে এর বয়স ছিল অন্তত ১৯ বছর। সামনের পায়ের হাড় মুখের কাছে চাপা অবস্থায় পাওয়া গেছে, যা প্রাচীন কুমিরজাতীয় প্রাণীর। এতে ধারণা করা হচ্ছে, এই ডাইনোসর কুমিরজাতীয় প্রাণী শিকার করত এবং হয়তো আর্দ্র বন্যাভূমিতে শীর্ষ শিকারী ছিল।

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

গবেষক লুসিও ইবিরিকু তাঁর অকালপ্রয়াত ছেলে হোয়াকিনের স্মৃতিতে এই নামকরণ করেছেন। তিনি বলেন, তসব শিশু ডাইনোসর ভালোবাসে। আমার ছেলেও হয়তো ভক্ত হয়ে উঠত।দ এই আবিষ্কার সম্প্রতি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্জেন্টিনায় নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার