২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ ইহুদি বসতির সঙ্গে সম্পৃক্ত ১৫৮ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল জাতিসংঘ

পুবের কলম, ওয়েব ডেস্ক: ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে লাভবান হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অবৈধ ঘোষিত বসতি এলাকায় কাজ করছে। তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, এক্সপেডিয়া ও ট্রিপ অ্যাডভাইজারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও রয়েছে।

নতুন হালনাগাদ তথ্যে ৬৮টি প্রতিষ্ঠানকে তালিকায় যুক্ত করা হয়েছে এবং সাতটি প্রতিষ্ঠানকে সরানো হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অধিকাংশ ইসরায়েলি মালিকানাধীন হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানির বহু বহুজাতিক সংস্থাও এতে রয়েছে। আরও ৩০০টির বেশি প্রতিষ্ঠান এখনো পর্যালোচনায় রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেন, সংঘাতপূর্ণ এলাকায় কাজ করা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকা। এই তালিকা প্রকাশিত হলো এমন সময়ে, যখন পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখল ও সহিংসতা নিয়ে আন্তর্জাতিক ক্ষোভ তীব্র হচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবৈধ ইহুদি বসতির সঙ্গে সম্পৃক্ত ১৫৮ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল জাতিসংঘ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার