২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতসকালে দিল্লিতে হাসপাতালের সামনে দুষ্কৃতী তাণ্ডব, গুলিতে জখম ২ পুলিশ কর্মী

পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লির রাস্তায় প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব। রাজধানীতে Delhi AIIMS হাসপাতালের সামনে এই ঘটনায় পুলিশের এনকাউন্টারে গুরুতর জখম হয়েছেন দুই পুলিশকর্মী। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অক্টোবরের শেষদিকে চুরি সংক্রান্ত একটি মামলায় মূল চক্রী হিসেবে এই দুষ্কৃতীর নাম হাতে আসে পুলিশের। সেই মতো অভিযান শুরু হয়। মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ দিল্লির এইমসের সামনে (Delhi, AIIMS) ওই দুষ্কৃতীকে পাকরাও করে পুলিশ। কিন্তু ওই দুষ্কৃতী পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপরেই পুলিশ ও দুষ্কৃতীদের শুরু হয় খণ্ডযুদ্ধ। দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুই পুলিশকর্মী।

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

সাতসকালের এইমসের সামনে এই ঘটনায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

গত ২ মাসের মধ্যে এই নিয়ে দিল্লির রাস্তায় প্রকাশ্যে এমন গুলির লড়াই হল তৃতীয়বার। সেপ্টেম্বরের শেষে দিল্লির রোহিণী আদালত চত্বরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় কুখ্যাত গ্যাংস্টার। উকিল সেজে দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়ে ছিল।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

ট্যাগ :
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাতসকালে দিল্লিতে হাসপাতালের সামনে দুষ্কৃতী তাণ্ডব, গুলিতে জখম ২ পুলিশ কর্মী

আপডেট : ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার