০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোহলির টেস্ট-ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া উচিৎ নয়: সেহওয়াগ

পুবের কলম ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টি-২০ ফরম্যাটে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে মেয়াদ শেষ হয়েছে বিরাট কোহলির। যিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে– বিশ্বকাপের পরে এই ফরম্যাটে আর জাতীয় দলকে নেতৃত্ব দেবেন না। এদিকে বিশ্বকাপ চলাকালিনই গুঞ্জন ছড়িয়েছে– কোহলি হয়তো একদিনের দলের ক্যাপ্টেন্সিও ছেড়ে দিতে  পারেন বা তাঁকে ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে পারে বিসিসিআই। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন  তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ।  

সোশ্যাল  নেটওয়ার্কিং সাইটে সেহওয়াগ লিখে ছেন– ‘কোহলির টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া উচিৎ নয়।  তবে ও যদি শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে  খেলা চালিয়ে যেতে চায়– তাহলে সেটা  ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। কোহলির  অধিনায়কত্বে ভারত যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে– এবং ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড  যথেষ্ট উজ্জ্বল। কোহলি একজন দুর্দান্ত  প্লেয়ার যে জানে কিভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হয়। ’

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

একই সঙ্গে সেহওয়াগ জানিয়ে দিয়েছেন– ‘যে তরুণরাই দলে আসুক না কেন–তাদের কেউই  কোহলির মতো হতে পারবে না। ব্যাট হাতে তিনি যে ধারাবাহিকতা দেখিয়েছেন– এমনকি এই বর্তমান টি-২০ দলে তাঁর জায়গা নিয়ে  কোনও প্রশ্ন তোলা উচিৎ নয়। সে যতদিন চাইবে টি-২০ খেলে যাবে।’

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও
ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলির টেস্ট-ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া উচিৎ নয়: সেহওয়াগ

আপডেট : ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার