২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা

পুবের কলম, হায়দারাবাদ: স্বামীকে খুন করে পুলিশের জালে মহিলা। স্বামীকে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে মীরপেট পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত সন্ধ্যা নামের এক মহিলাকে তার স্বামী বিজয় কুমারকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করে।

মারধরের জেরে মৃত্যু হয় বিজয়ের। মৃত ব্যক্তি মীরপেট থানার জিলেলেগুড়ার সাঁইনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বিজয় নামের ওই ব্যক্তি মারা যাওয়ার পর মৃতদেহটি বাড়ির বাইরে ফেলে দেয় অভিযুক্ত। খুনের প্রমাণ লোপাট করার জন্য দেহটি ফেলে দেয়। হত্যাকাণ্ডকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হিসাবে চিত্রিত করার চেষ্টা করেন অভিযুক্ত।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

খুনের ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। মীরপেট থানার এক কর্তা বলেছেন, অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বিজয় কুমারকে হত্যা করার কথা স্বীকার করেছেন মহিলা। অভিযুক্তের অন্য পুরুষের সঙ্গে ভালোবাসা সম্পর্কের ছিল। তাতে তার স্বামী বাধা হয়ে দাঁড়াচ্ছিল। যে কারণেই তাকে খুন করা হয়।

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

আরও পড়ুন: হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার