১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরফরাজ কেন জাতীয় দলের বাইরে? প্রশ্ন শশী থারুরের

পুবের কলম প্রতিবেদক: ২৮ বছর বয়সী সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি প্রায় সময় সংবাদের শিরোনামে থাকেন। তার পরেও দীর্ঘদিন রয়েছেন জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন চার দিনের সিরিজে জায়গা পাননি মুম্বইয়ের এই প্রতিভাবান ব্যাটার। আর তাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির দিকে আঙুল তুলছেন অনেকে। এদিন সরফরাজের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। তার প্রশ্ন, ভালো খেলার পরেও সরফরাজকে কেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রাখা হচ্ছে?

আরও পড়ুন: ‘ধর্মাচরণের স্বাধীনতা আক্রান্ত’—বড়দিনে খ্রিস্টানদের উপর হামলা নিয়ে বিজেপি- আরএসএসকে তোপ শশী থারুরের

ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার কারণে ২০২৪ সালে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছিলেন সরফরাজ। টেস্ট দলে দেরিতে সুযোগ পেলেও ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। ৬ টেস্টে তার সংগ্রহ ৩৭১ রান। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার পর থেকেই জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য ভারতের ‘এ’ দলের নাম ঘোষণা হয়। সেখানে সুযোগ দেওয়া হয়নি সরফরাজকে।

আরও পড়ুন: বিদেশের মাটিতে সাফল্যের বার্তা দিতে গিয়ে শশী থারুরের মন্তব্যে রাজনৈতিক কোন্দল

ইংল্যান্ড সফরে সরফরাজ দারুণ পারফর্ম করেছিলেন। অথচ তার মতো ক্রিকেটারকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দল ঘোষণা করায় বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীরকে সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করেন কেরলের সাংসদ শশী থারুর। এদিন তিনি সোশ্যাল মিডিয়া লেখেন, ‘এটা খুবই লজ্জাজনক একটি বিষয়। সরফরাজের প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৬৫-এর বেশি। টেস্ট অভিষেকে করেছিলেন হাফসেঞ্চুরি। এছাড়া একটি টেস্টে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ড সফরে করেছিলেন ৯২ রান। এমনকি ভারতের মূল দলের বিপক্ষেও পেয়েছিলেন সেঞ্চুরি। তারপরও তাকে বাদ দিয়ে দল গঠন হচ্ছে প্রতিবারই। আমাদের নির্বাচকেরা প্রতিভাবান ক্রিকেটারদের বাদ দিয়ে ক্ষণিকের সফলতার ওপর বাজি ধরছেন। ঘরোয়া ক্রিকেটে যারা রান করছে, তাদের মূল্য দেওয়া উচিত।’

আরও পড়ুন: স্বৈরাচারিতা বেশিদিন নয়, ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: শশী থারুর

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরফরাজ কেন জাতীয় দলের বাইরে? প্রশ্ন শশী থারুরের

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার