১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি বিস্ফোরণের ব্যর্থতা ও দায় কার! কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রের শাসক দলকে তীর দাগলেন কংগ্রেস নেতা পবন খেরা। বিস্ফোরণের দায় কার! সরাসরি তুলল কংগ্রেস। খেরা বলেছেন, ‘আমাদের উচিত বিস্ফোরণের ব্যর্থতা এবং এর দায় কে নেবে, সেই প্রশ্ন তোলা।’ কংগ্রেস নেতা বলেন, ‘জঙ্গি হামলার সময় আমরা সবসময় সরকারের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু আমাদের কর্তব্য হল এটি কার ব্যর্থতা এবং এর দায় কে নেবে সেই প্রশ্ন তোলা।’ এরপরই দিল্লি বিস্ফোরণ নিয়ে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের দাবি তুলেছে কংগ্রেস। এমনকি আগাম সংসদ অধিবেশন ডাকার দাবিতে সরব হয়েছে হাত শিবির। খেরা বলেন, ‘আমরা সংসদ অধিবেশন এগিয়ে আনার দাবি জানাচ্ছি। এটি একটি গুরুতর চ্যালেঞ্জ এবং সংসদে এই নিয়ে আলোচনা করা উচিত।’

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

আরও পড়ুন: ইন্ডিগো নিয়ে নীরব কেন্দ্র? মোটা চাঁদার দাবি তুলে আক্রমণ কংগ্রেসের

আরও পড়ুন: পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা আল-আজহারের গ্র্যান্ড ইমামের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা, ভোটের লড়াই আদালতে গড়ানো নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লি বিস্ফোরণের ব্যর্থতা ও দায় কার! কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার