১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যোগী রাজ্যে অবৈধ কাফ সিরাপের বড় র‍্যাকেট, ৫৭ কোটি মূল্যের সিরাপ উদ্ধার

পুবের কলম, ওয়েবডেস্ক: যোগী রাজ্যে কাফ সিরাপের অবৈধ ব্যবসার বড় র‍্যাকেট। ইতিমধ্যে ১২টি মেডিকেল স্টোর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অবৈধ ব্যবসার র‍্যাকেটে যুক্ত থাকার অভিযোগে আরও দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোডিন-ভিত্তিক কাশি সিরাপের একটি বড় অবৈধ ব্যবসা চালাতো ১২টি মেডিকেল স্টোর। খবর পাওয়ার পর স্টোরগুলিতে অভিযান চালানো হয়। পুলিশ সুপার (সিটি) আয়ুষ শ্রীবাস্তব জানিয়েছেন, ড্রাগ ইন্সপেক্টর রজত কুমার পান্ডের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মাস্টারমাইন্ড শুভম জয়সওয়াল এবং তাঁর বাবা ভোলা প্রসাদ। তাদের বিরুদ্ধে জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, এদিন ড্রাগ বিভাগের তদন্তে নেমে প্রায় ৫৭ কোটি টাকা মূল্যের ৩৭ লাখেরও বেশি বোতল কোডিন সিরাপ উদ্ধার করে। এক ডজনেরও বেশি মেডিকেল স্টোর দ্বারা জাল নথি বানিয়ে অবৈধ ভাবে সিরাপ বিক্রি করছিল। রাঁচির একটি সংস্থার কাছ থেকে সংগ্রহ করা এই সরবরাহটি কাগজে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় পাঠানো হয়েছিল। তবে প্রকৃতপক্ষে অবৈধ বিক্রির জন্য বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পাচার করা হত। গাজিয়াবাদে সিরাপ বহনকারী একটি ট্রাক বাজেয়াপ্ত করার পরে এই চক্র প্রকাশ্যে আসে। এই চক্রের বিরুদ্ধে আরও তদন্ত করতে সিট (SIT) গঠন করেছে পুলিশ।

আরও পড়ুন: যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগী রাজ্যে অবৈধ কাফ সিরাপের বড় র‍্যাকেট, ৫৭ কোটি মূল্যের সিরাপ উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, রবিবার