২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে খুন করা হয়েছে—এমন গুজব ঘিরে বুধবার আন্তর্জাতিক মহলে তোলপাড় পড়ে যায়। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ক্রিকেট তারকা–রাজনীতিকের সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। ঠিক এমন সময় ইমরানের স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর গুজবকে ‘ভিত্তিহীন’ বলে স্পষ্ট জানানো হয়। পাশাপাশি তাঁকে অন্য জেলে স্থানান্তরের দাবি নাকচ করে কর্তৃপক্ষ জানায়, ইমরান পুরোপুরি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। ২০২৩ সাল থেকে বিভিন্ন দুর্নীতির মামলায় ৭২ বছর বয়সি ইমরান আদিয়ালা জেলে বন্দি। তাঁর দিদি নোরান খান অভিযোগ করেছেন, পিটিআই প্রধানকে অমানবিকভাবে রাখা হচ্ছে। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বুধবার আদিয়ালা জেলের সামনে বিক্ষোভে নামে পিটিআই সমর্থকেরা।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

এদিকে সূত্র জানিয়েছে, ইমরানের পরিবারকে শিগগিরই সাক্ষাতের অনুমতি দেবে জেল প্রশাসন। বৃহস্পতিবার এবং পরবর্তী মঙ্গলবার ইমরানের সঙ্গে তাঁর বোনদের দেখা করারও সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর পরেই জেলের বাইরে বিক্ষোভ কিছুটা শান্ত হয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওজা শরিফ দাবি করেছেন, জেলে ইমরানকে বিস্তর সুযোগ ও সুবিধার মধ্যে রাখা হয়েছে।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

আরও পড়ুন: ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার