০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কমিশনের ভুল ম্যাপিংয়ে হয়রানির মুখে লক্ষাধিক ভোটার!

রাজ্যে নতুন করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বড়সড় ভুলে পড়েছেন লক্ষাধিক নির্দোষ ভোটার। ইনিউমারেশন ফর্ম ঠিকঠাক পূরণ করে বিএলওর কাছে জমা দেওয়ার পরও অ্যাপে দেখা যাচ্ছে,ফর্মটি নাকি অন্য জেলার কারও নামে আপলোড হয়েছে! এগরা, গাইঘাটা, শ্যামপুরসহ বিভিন্ন জেলার বহু ভোটার এমন অভিজ্ঞতার শিকার।

কমিশন সূত্রে জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকার ভুল ম্যাপিংয়ের কারণেই এই বিপত্তি। অনেক ক্ষেত্রেই একজনের ক্রমিক নম্বরের জায়গায় অন্যজনের তথ্য আপলোড হয়েছে। ফলে ফর্ম জমা দেওয়া থাকলেও অ্যাপে দেখাচ্ছে ‘নট ফাউন্ড’।
এই ভুলের ফলে নাম খসড়া তালিকায় না-ও উঠতে পারে বহু ভোটারের। পরে হিয়ারিংয়ে গিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে তাঁদের। ভোটারদের প্রশ্ন,কমিশনের ভুলে কেন তাঁদের এই অতিরিক্ত ভোগান্তি?

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমিশনের ভুল ম্যাপিংয়ে হয়রানির মুখে লক্ষাধিক ভোটার!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার