২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৬ হাজার চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম রায়ে ২৬ হাজার চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়াতেও আদালত কোনও হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফলে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। কিন্তু তাতেও লাভ হয়নি। হাইকোর্টের রায়ই বহাল রাখে শীর্ষ আদালত। ফের সেই মামলার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করা হয় আদালতে। সোমবার সেই আর্জিও খারিজ করল শীর্ষ আদালত।

আরও পড়ুন: SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

আরও পড়ুন: ‘বাবরি মসজিদ’ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৬ হাজার চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার