০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে, কারাগারে সাক্ষাতের পর অভিযোগ করলেন বোন উজমা

কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে এসে তার বোন উজমা খান গুরুতর অভিযোগ তুলেছেন। ভাইয়ের সঙ্গে ২০ মিনিট কথা বলার পর উজমা জানান, ইমরানের শারীরিক অবস্থা ভালো থাকলেও মানসিকভাবে তাকে চরম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে।

উজমার দাবি, ইমরান খানকে সারাক্ষণ একটি কক্ষে আটকে রাখা হচ্ছে এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান অসীম মুনিরকে এর জন্য দায়ী করেন।
এর আগে জিও নিউজ জানিয়েছিল, উজমাকে আনুষ্ঠানিকভাবে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে। কারাগারে যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন।

ইতিমধ্যে পিটিআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে আদিয়ালা কারাগারমুখী এলাকাজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফ্যাক্টরি নাকা এলাকায় সড়ক বন্ধ, নারী পুলিশসহ বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীর মোতায়েন এবং দাঙ্গাবিরোধী ব্যারিকেড বসানো হয়।

এত বাধা সত্ত্বেও উজমা, আলিমা ও অন্যান্য বোনেরা হেঁটে কারাগারের দিকে এগোতে থাকেন। কিন্তু গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলা চলছে।

গত সপ্তাহেও ইমরানের বোনেরা ও পিটিআই নেতাকর্মীরা কারাগারের বাইরে জড়ো হলে পুলিশ তাদের আটক করে। পিটিআইয়ের দাবি,তারা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, অথচ পুলিশ অযথা বলপ্রয়োগ করেছে।

তবে মন্ত্রী আতাউল্লাহ তারারের বক্তব্য, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার সঙ্গে ইমরানের বোনেরাও জড়িত ছিলেন বলে সরকারের ধারণা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৫০০ সদস্যের পার্লামেন্টে বড় জয়ের দাবি: থাইল্যান্ডের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল ভুমজাইথাই পার্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে, কারাগারে সাক্ষাতের পর অভিযোগ করলেন বোন উজমা

আপডেট : ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার