০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছর ৩ হাজারের বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে আমেরিকা, সংসদে জানালেন বিদেশমন্ত্রী

আমেরিকায় ভারতীয় নাগরিকদের বহিষ্কার নিয়ে সংসদে বিস্তারিত পরিসংখ্যান দিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। রাজ্যসভায় লিখিত উত্তরে তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩,২৫৮ জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। এর মধ্যে ২,০৩২ জনকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে এবং ১,২২৬ জনকে মার্কিন ICE বা CBP-র চার্টার ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে।

বিদেশমন্ত্রী জানান, গত কয়েক বছরে বহিষ্কৃত ভারতীয়দের সংখ্যা বাড়ছে। ২০২৩ সালে ফেরত পাঠানো হয়েছিল ৬১৭ জনকে, আর গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল ১,৩৬৮। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ভারতীয়কে নির্বাসিত করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

সম্প্রতি ৭৩ বছরের হরজিৎ কৌরকে আমেরিকা থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই এই পরিসংখ্যান সামনে এল। এ ছাড়াও মানব পাচার চক্রের বিষয়েও তদন্ত চলছে বলে জানান জয়শঙ্কর। তাঁর বক্তব্য, পাচারের ঘটনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী পাঞ্জাবের মানুষ।

আরও পড়ুন: কে প্রকৃত ভারতীয় তা কি বিচারপতিরা ঠিক করবেন? প্রিয়াঙ্কা

আরও পড়ুন: ৭ মাসে ১৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা
সর্বধিক পাঠিত

গাজায় নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানতে নারাজ হামাস নেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি বছর ৩ হাজারের বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে আমেরিকা, সংসদে জানালেন বিদেশমন্ত্রী

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার