১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: যাত্রী দুর্ভোগে নড়েচড়ে বসল DGCA, বদল হলো পাইলটদের ছুটির নিয়ম

পুবের কলম, ওয়েবডেস্ক: টানা তিন দিন ধরে ইন্ডিগোর অব্যবস্থায় বিপর্যস্ত যাত্রীরা একের পর এক ফ্লাইট বাতিলের মুখে পড়ছেন। বিভিন্ন বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সময়মতো বিজ্ঞপ্তি না পাওয়া, বিকল্প ফ্লাইট না মেলায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।

এই পরিস্থিতিতে অবশেষে পদক্ষেপ নিল উড়োজাহাজ নিয়ন্ত্রক সংস্থা DGCA। শুক্রবার তারা ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস (FDTL)-এর একটি গুরুত্বপূর্ণ ক্লজ প্রত্যাহার করে নেয়। সেই নিয়মে বলা ছিল—পাইলটদের সাপ্তাহিক বিশ্রামের দিন ছাড়াও অন্য কোনও দিনে ছুটি নেওয়া যাবে না। ফলে আকস্মিক বা অতিরিক্ত জনবলের প্রয়োজন হলেও সংস্থাগুলি পাইলটদের কাজে ডাকতে পারছিল না।

আরও পড়ুন: শাস্তির মুখে ইন্ডিগো, চার ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’-কে বরখাস্ত করল ডিজিসিএ

ফ্লাইট জট সামলাতে, যাত্রী দুর্ভোগ কমাতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে DGCA সেই নিষেধাজ্ঞা তুলে দিল। এখন প্রয়োজন হলে পাইলটরা সাপ্তাহিক ছুটির বাইরে অন্য দিনেও ছুটি নিতে পারবেন এবং প্রয়োজনমতো ডিউটিতে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন: ডিজিসিএ-র কড়া পদক্ষেপ: আকাসা এয়ারের সিনিয়র পাইলটের পরীক্ষকের অনুমোদন স্থগিত

আরও পড়ুন: তথ্যে গাফিলতি, ইন্ডিগোকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: যাত্রী দুর্ভোগে নড়েচড়ে বসল DGCA, বদল হলো পাইলটদের ছুটির নিয়ম

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার