১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ায় নৈশক্লাবে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, ‘আমি মর্মাহত’ শোক প্রধানমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নৈশক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। তারপরই বিধ্বংসী আগুন। ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। সূত্রের খবর, তাঁদের মধ্যে কয়েকজন পর্যটক। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে জনপ্রিয় নাইট ক্লাবে। উইকেন্ড হওয়ায় এ দিন অন্যান্য দিনের থেকে বেশি ভিড় ছিল ওই নাইটক্লাবে। আচমকা সেখানে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। দাউ দাউ জ্বলতে থাকা ক্ আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সকলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ২৩ জনের। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, নিহতদের মধ্যে সিংহভাগই রান্নাঘরের কর্মী। এ ছাড়া তিনজন মহিলার দেহও শনাক্ত হয়েছে বলে খবর। যে ২৩ জনের মধ্যে তিনজন পুড়ে মারা গিয়েছেন এবং বাকিরা শ্বাসরোধে মারা গিয়েছেন।

মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা করবে রাজ্য সরকার।’ মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

আরও পড়ুন: প্রয়াত ধর্মেন্দ্র: ভারতীয় সিনেমার একটি যুগের অবসান, শোকপ্রকাশ করে লিখলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: সাউথ আফ্রিকার বোক্সবার্গে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোয়ায় নৈশক্লাবে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, ‘আমি মর্মাহত’ শোক প্রধানমন্ত্রীর

আপডেট : ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার