১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডিগো নিয়ে নীরব কেন্দ্র? মোটা চাঁদার দাবি তুলে আক্রমণ কংগ্রেসের

পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিগো এয়ারলাইন্সে পাঁচদিন ধরে চলা বিশৃঙ্খলা—শয়ে শয়ে ফ্লাইট বাতিল, হাজার হাজার যাত্রীর ভোগান্তি—নিয়ে এবার সরব কংগ্রেস। তাদের অভিযোগ, ইন্ডিগোর মালিকপক্ষ বিজেপিকে বিপুল নির্বাচনী চাঁদা দেওয়ায় মোদি সরকার সংস্থার বিরুদ্ধে মুখ খোলেনি।

শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ শক্তিকান্ত সেম্বিল জানান, নির্বাচনী বন্ডের তথ্য অনুসারে ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টারগ্লোব গোষ্ঠী ও রাহুল ভাটিয়া মোট ৫৬ কোটি টাকা চাঁদা দিয়েছেন, যার মধ্যে বিজেপি পেয়েছে একাই ৩১ কোটি। কংগ্রেসের অভিযোগ—এই আর্থিক সম্পর্কই যাত্রী সুরক্ষার প্রশ্নে কেন্দ্রকে নীরব রেখেছিল।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণের ব্যর্থতা ও দায় কার! কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

তাঁদের দাবি, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কেন্দ্র ও সংস্থা কোনও প্রস্তুতি নেয়নি, যাতে আজ এই বিপর্যয় দেখা দিয়েছে। তবে বর্তমানে কেন্দ্র কড়া অবস্থান নিয়েছে। ডিজিসিএ জানিয়েছে, আগেই নিয়ম জানানো হয়েছিল, তবুও ইন্ডিগো ব্যবস্থা নেয়নি। সংস্থাকে নোটিস দেওয়া হয়েছে, জরিমানা এবং উড়ানের সংখ্যা কমানোর মতো শাস্তি হতে পারে বলেও সূত্রের দাবি।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্ডিগো নিয়ে নীরব কেন্দ্র? মোটা চাঁদার দাবি তুলে আক্রমণ কংগ্রেসের

আপডেট : ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার