০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ায় নৈশক্লাবে ভয়াবহ দুর্ঘটনা, গ্রেফতার হলেন নাইটক্লাবের ম্যানেজার

পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নৈশক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। তারপরই বিধ্বংসী আগুন। ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। সূত্রের খবর, তাঁদের মধ্যে কয়েকজন পর্যটক। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। সেই ঘটনায় গ্রেফতার হলেন নাইটক্লাবের ম্যানেজার। পাশাপাশি গোটা ঘটনার তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের কথা ঘোষণা করেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি জানিয়েছেন, ওই নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। ইতিমধ্যেই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লাবের মালিকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই ঘটনায় যে বা যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন।

জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে জনপ্রিয় নাইট ক্লাবে। উইকেন্ড হওয়ায় এ দিন অন্যান্য দিনের থেকে বেশি ভিড় ছিল ওই নাইটক্লাবে। আচমকা সেখানে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। দাউ দাউ জ্বলতে থাকা ক্ আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সকলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ২৩ জনের। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, নিহতদের মধ্যে সিংহভাগই রান্নাঘরের কর্মী। এ ছাড়া তিনজন মহিলার দেহও শনাক্ত হয়েছে বলে খবর। যে ২৩ জনের মধ্যে তিনজন পুড়ে মারা গিয়েছেন এবং বাকিরা শ্বাসরোধে মারা গিয়েছেন।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস, মৃত ৯

আরও পড়ুন: ভয়াবহ দূর্ঘটনা: বাস -অটো মুখোমুখি সংঘর্ষ মল্লারপুরে নিহত কমপক্ষে এগারো
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোয়ায় নৈশক্লাবে ভয়াবহ দুর্ঘটনা, গ্রেফতার হলেন নাইটক্লাবের ম্যানেজার

আপডেট : ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার