০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাব্বিশে বিধানসভা নির্বাচন: বাংলায় ইভিএম চেকিংয়ে ৫ নোডাল অফিসার নিয়োগ করল কমিশন

পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেই বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজবে বাংলায়। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রথম স্তরের চেকিং (এফএলসি) এর জন্য পাঁচজন নোডাল অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশনের তরফে জানানো হয়েছে, ওই সব আধিকারিকরা অন্য রাজ্য আমলা।

ইভিএমে প্রতিটি প্রার্থীর ছবি প্রদর্শন করার নিয়ম প্রণয়ন করেছে ইসি। রবিবার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের জন্য পাঁচ নোডাল অফিসারকে বিভিন্ন এফএলসি ভেন্যুতে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। তারা হলেন অরুণাচল প্রদেশের ডেপুটি সিইও শানিয়া কায়েম মিজ, মহারাষ্ট্রের ডেপুটি সিইও যোগেশ গোসাভি, মেঘালয়ের অতিরিক্ত সিইও পি কে বোরো, মিজোরামের যুগ্ম সিইও এথেল রোথাংপুই এবং নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি কনিষ্কা কুমার।

আরও পড়ুন: এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮০ হাজারের বেশি বুথ ছিল। ইসির এক কর্মকর্তা বলেছেন, এসআইআর গণনার পরে, বুথের সংখ্যা আরও ১০ হাজারের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাব্বিশে বিধানসভা নির্বাচন: বাংলায় ইভিএম চেকিংয়ে ৫ নোডাল অফিসার নিয়োগ করল কমিশন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার