০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এ যেন এক বিস্ময়! জেগে উঠল লাখো বছরের প্রাচীন হ্রদ

চারদিকে যত দূর চোখ যায়, ধু ধু মরুভূমি। রুক্ষ পাহাড় আর পোড়া মাটির রাজত্ব। জল তো দূরের কথা, ছায়ারও দেখা মেলে না। এমনই এক ভয়ংকর ভূখণ্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেথ ভ্যালি—যার নামেই লুকিয়ে আছে মৃত্যুর ইঙ্গিত। অথচ সেই ‘মৃত্যুর উপত্যকাতেই’ এ বছর ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। লাখো বছর আগে শুকিয়ে যাওয়া একটি হ্রদ ফের প্রাণ ফিরে পেয়েছে।

এই হ্রদের নাম ম্যানলি লেক। বিজ্ঞানীদের হিসাব বলছে, আজ থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৮৬ হাজার বছর আগে বরফযুগে সিয়েরা নেভাদা অঞ্চলের হিমবাহ গলে যে জল নেমে এসেছিল, তা থেকেই এই বিশাল হ্রদের সৃষ্টি। এক সময় প্রায় ১৬০ কিলোমিটার দীর্ঘ এই জলরাশি ছিল উত্তর আমেরিকার সবচেয়ে নিচু অঞ্চলে—সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮২ ফুট নীচে।

দীর্ঘদিন ধরে যেখানে চরম শুষ্কতা আর তাপপ্রবাহই নিয়তি, সেখানে চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত সবকিছু পাল্টে দেয়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই তিন মাসে ডেথ ভ্যালিতে প্রায় ২.৪ ইঞ্চি বৃষ্টি হয়েছে, যার বেশিরভাগই নভেম্বর মাসে। সেই বৃষ্টির জল জমেই আবার দেখা দিয়েছে ম্যানলি লেকের জলছবি।

মরুভূমির বুকে জলের এই প্রত্যাবর্তন শুধু প্রকৃতির খেয়াল নয়, ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক বিস্ময়কর গল্প।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এ যেন এক বিস্ময়! জেগে উঠল লাখো বছরের প্রাচীন হ্রদ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার