০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুবভারতীতে মেসি–বিশৃঙ্খলা: দর্শকদের টাকা ফেরানোর সুপারিশ তদন্ত কমিটির

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনার পর দর্শকদের টিকিটের টাকা ফেরানোর সুপারিশ করল রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার নবান্ন–এ জমা পড়া প্রাথমিক রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, অনুষ্ঠানে যে অব্যবস্থা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে দর্শকদের অর্থ ফেরত দেওয়া উচিত।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বড় ইভেন্টের ক্ষেত্রেই জরুরি পরিস্থিতিতে টাকা ফেরতের একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। সেই প্রক্রিয়া কীভাবে দ্রুত কার্যকর করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। সাধারণত কোনও অনুষ্ঠান বাতিল বা ব্যাহত হলে সর্বাধিক ৯০ দিনের মধ্যে টিকিটের টাকা ফেরানো হয়।

তবে যুবভারতীর ঘটনার ক্ষেত্রে সময়সীমা আরও কমানো যায় কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। সূত্রের খবর, ৭ থেকে ১০ দিনের মধ্যেই দর্শকদের টাকা ফেরানোর সম্ভাবনা নিয়ে জোরদার আলোচনা চলছে। তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের পর এই বিষয়ে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুবভারতীতে মেসি–বিশৃঙ্খলা: দর্শকদের টাকা ফেরানোর সুপারিশ তদন্ত কমিটির

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার