২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইডির অপব্যবহার করছে কেন্দ্র, অভিযোগ তুলে সংসদে বিক্ষোভ বিরোধী সাংসদদের

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলকে আইনি স্বস্তি দিয়েছে আদালত। বুধবার সংসদ চত্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অপব্যবহারের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বিরোধী সাংসদরা। এক সাংসদের বক্তব্য, সত্যের জয় হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার অর্থ পাচারের অভিযোগ শুনতেই চাইনি দিল্লির এক আদালত।

এদিন ‘সত্যমেব জয়তে, সত্য জয়’ লেখা ব্যানার তুলে সাংসদরা মকরদ্বারের সিঁড়ির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস সাংসদরা। নরেন্দ্র মোদী সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি তারা। বিক্ষোভে অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, এআইসিসির সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক, সাংসদ শশী থারুর, তারিক আনোয়ার, কুমারী সেলজা, কে সুরেশ, মণিকম ঠাকুর প্রমুখ।

আরও পড়ুন: নাম বদলে মনরেগার ‘হত্যা’, ‘ভিবি-জিরামজি বিল’ নিয়ে রাতভর ধরনায় বিরোধী সাংসদরা

বিরোধী দল কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, কংগ্রেস ক্যাডাররা ক্ষুব্ধ এবং এজেন্সিগুলির অপব্যবহারের বিরুদ্ধে তার শক্তি প্রদর্শন করতে চলেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা সংসদের ভিতরে ও বাইরে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং তাদের শিক্ষা দেব।”

আরও পড়ুন: বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee

প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। বিজেপি নেতার অভিযোগ ছিল, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। ইডি-র মামলায় অভিযুক্তদের তালিকায় গান্ধী পরিবারের লোকজন ছাড়াও সুমন দুবে, সাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডোটেক্স মার্কানডিসে, সুনীল ভাণ্ডারী রয়েছেন। একটি সূত্রের খবর, রাউস অ্যাভিনিউ কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল মামলা করবে ইডি।

আরও পড়ুন: ED-CBI দিয়ে গণতন্ত্রকে শেষ করতে চাইছে বিজেপি, সুর চড়ালেন কেজরিওয়াল

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডির অপব্যবহার করছে কেন্দ্র, অভিযোগ তুলে সংসদে বিক্ষোভ বিরোধী সাংসদদের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার