১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লোকপালের নির্দেশকে ‘ভুল’ বলল হাইকোর্ট, বড় আইনি স্বস্তি মহুয়ার

পুবের কলম, ওয়েবডেস্ক: আদালতে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বড় স্বস্তি প্রদান করল দিল্লি হাইকোর্ট। সাংসদের বিরুদ্ধে চলা মামলায় লোকপালের দেওয়া নির্দেশকে ‘ভুল’ বলে উল্লেখ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছিল লোকপাল। পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মহুয়া। অবশেষে শুক্রবার লোকপালের সেই নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট।

এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চে জানিয়েছে, লোকপালের নির্দেশে ভুল রয়েছে। পাশাপাশি লোকপালকে বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে এবং এক মাসের মধ্যে যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতের পর্যবেক্ষণ, ভারতের লোকপাল সংশ্লিষ্ট লোকপালের আইনের বিধানগুলি বুঝতে ‘ভুল করেছেন’। তাই এক মাসের মধ্য়ে পুনরায় মহুয়ার বিরুদ্ধে চলা মামলা নিয়ে বিবেচনা করে ফের নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হবে।

আরও পড়ুন: বেঞ্চকে আঘাত করেছে, ব্যবস্থা নেওয়া উচিত: সিজেআই-কে জুতো নিক্ষেপ নিয়ে দিল্লি হাইকোর্ট

উল্লেখ্য, শিল্পপতি হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে মহুয়া সংসদে প্রশ্ন করেছেন বলে অভিযোগ করে বিজেপি। লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়ার সাংসদ পদ খারিজের আবেদনও করেন বিজেপির নিশিকান্ত দুবে। এই ঘটনায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল।

আরও পড়ুন: ইভিএমের বদলে ব্যালটে ভোটের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে

আরও পড়ুন: ঘৃণার সিনেমা ‘উদয়পুর ফাইলস’ মুক্তিতে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নির্মাতাদের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লোকপালের নির্দেশকে ‘ভুল’ বলল হাইকোর্ট, বড় আইনি স্বস্তি মহুয়ার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার