০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আসামে, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় অন্তত ৮ হাতির মৃত্যু

প্রতীকী ছবি

আসামে শনিবার ভোরে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে দ্রুতগতির সৈরাং–দিল্লি রাজধানী এক্সপ্রেস রেললাইনে উঠে আসা একদল হাতির সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় কমপক্ষে আটটি হাতির মৃত্যু হয়েছে বলে বন ও রেল সূত্রে জানানো হয়েছে। প্রচণ্ড ধাক্কার জেরে ট্রেনের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও যাত্রীর প্রাণহানির খবর নেই। তবে ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায়। রেল কর্তৃপক্ষ দ্রুত রিলিফ ট্রেন পাঠিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে রেল ও বন দফতরের আধিকারিকরা পৌঁছেছেন। আপার অসম ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আসামে, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় অন্তত ৮ হাতির মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার