বিহারে চাকরির নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে হেনস্থার শিকার হওয়া তরুণী চিকিৎসক নুসরাত পারভীনকে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রস্তাব দিয়েছেন ঝাড়খণ্ড সরকারের স্বাস্থ্যমন্ত্রী। সম্প্রতি ওই অনুষ্ঠানে হিজাব পরে উপস্থিত হওয়ায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নুসরাতের হিজাব টেনে খুলে দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। সেদিন নিয়োগপত্র পেলেও ঘটনার পর নুসরাত আর কাজে যোগ দেননি। শনিবার ছিল তাঁর যোগদানের শেষ দিন, কিন্তু কাজে যোগ দেননি।
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি সাংবাদিকদের জানান, নুসরাতকে মাসিক ৩ লক্ষ টাকা বেতন, পছন্দসই পদে চাকরি, সরকারি ফ্ল্যাট এবং পূর্ণ নিরাপত্তাসহ নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, “একজন নারী চিকিৎসকের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা কেবল ব্যক্তিগত অপমান নয়—মানবিক মর্যাদা ও সংবিধানিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।”
উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে নীতীশ কুমারকে হিজাব টানতে টানতে ‘এটা কী!’ বলতে শোনা যায়। এই ঘটনা বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এবং সংখ্যালঘু অধিকার ও নারীর মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিহারের মুখ্যমন্ত্রীর হেনস্থার শিকার নুসরাতকে ৩ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব ঝাড়খন্ডের স্বাস্থ্যমন্ত্রীর
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার
- 144
ট্যাগ :
সর্বধিক পাঠিত



























