২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৯, আজ শাস্তি ঘোষণা করবেন বিচারক

পুবের কলম, ওয়েবডেস্ক: নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতার পুত্রও। মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করবেন বিচারক। কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত এখন দোষী সাব্যস্ত ৯ জনের বিরুদ্ধে কি সাজা ঘোষণা করে সেদিকে তাকিয়ে এখন নিহত নাবালিকার পরিবার।

প্রসঙ্গত, ২০২২ সালে হাঁসখালিতে এক কিশোরীকে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, রক্তাক্ত অবস্থাতেই নির্যাতিতাকে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। রক্তক্ষরণে মৃত্যু হয় কিশোরীর। শুধু তাই নয়, প্রমাণ লোপাটে ঘটনার পর দেহ দাহ করে দেওয়া হয়। কোনও রকম শংসাপত্র ছাড়াই তা করা হয় বলে অভিযোগ ওঠে। নৃশংস এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন: হাঁসখালি গণধর্ষণকাণ্ড: ৩ দোষীকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত

আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড: নির্যাতিতার সহপাঠী এমবিবিএস পড়ুয়ার ৭ দিনের পুলিশ হেফাজত
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

প্রয়াত মুকুল রায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৯, আজ শাস্তি ঘোষণা করবেন বিচারক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার