১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্ষণের চেষ্টা! নিজের আত্মরক্ষায় ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল তরুণী। উত্তরপ্রদেশের বান্দার ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশের দাবি, ওই ব্যক্তি তরুণীকে যৌন হেনস্থা করার চেষ্টা করায় আত্মরক্ষার্থে তিনি হামলা করেন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বান্দা জেলার মুরওয়াল গ্রামের এক ব্যক্তি তরুণীর বাড়িতে ঢুকে তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য বাড়িতে থাকা ‘ফরসা’ দিয়ে অভিযুক্তকে আঘাত করে তরুণী। যার ফলে মৃত্যু হয় ওই ব্যক্তির। খুনের অভিযোগে তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে শুক্রবারই আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

থানার ভারপ্রাপ্ত আধিকারিক (এসএইচও) রাজেন্দ্র সিং রাজাওয়াত জানান, বিকেল প্রায় সাড়ে ৩টা নাগাদ একটি বাড়ি থেকে সুখরাজ প্রজাপতি (৫০)-র মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের চিহ্ন ছিল। নিহতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে। পরে রাতেই অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত অস্ত্র ‘ফরসা’ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, উত্তেজনা পটনায়

আরও পড়ুন: উত্তর প্রদেশে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা এক মাস বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত তালিকা ১০ এপ্রিল
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

আপডেট : ২ জানুয়ারী ২০২৬, শুক্রবার