০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সুনেত্রা পওয়ার, আজ শপথ গ্রহণ অনুষ্ঠান

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের প্রশাসনিক অলিন্দে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা উপ-মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন। তিনি সুনেত্রা পওয়ার। শনিবার বিকেলে বিধান ভবনে আয়োজিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে বিধায়ক দলের নেত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গত বুধবার সকালে পুণে জেলার বারামতি বিমানবন্দরের কাছে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। তাঁর এই আকস্মিক প্রয়াণ কেবল পওয়ার পরিবার নয়, মহারাষ্ট্রের রাজনীতিতেও এক বিশাল শূন্যতা তৈরি করেছিল। সেই কঠিন সময়ে দলের সংহতি বজায় রাখতে এবং অজিত পওয়ারের উত্তরাধিকারী হিসেবে সুনেত্রা পওয়ারের নাম প্রস্তাব করা হয়, যাতে সায় দেন এনসিপি-র সমস্ত বিধায়ক ও শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুনেত্রা পওয়ার

প্রশাসনিক সূত্রে খবর, আজ শনিবার বিকেল ৫টায় মুম্বইয়ের রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রশাসনিক নিয়ম মেনে শপথ পাঠ করবেন সুনেত্রা পওয়ার।

আরও পড়ুন: এনসিপি প্রার্থীদের ভোট না দিলে উন্নয়নের টাকা ‘কেটে’ দেবো: ভোটারদের হুঁশিয়ারি উপ-মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: গুজরাত মন্ত্রিসভা চার নতুন মুখ, উপমুখ্যমন্ত্রীর পদে সংখ্যালঘু সাংভি
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সুনেত্রা পওয়ার, আজ শপথ গ্রহণ অনুষ্ঠান

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৬, শনিবার