০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতসকালে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা, পত্তনে আতঙ্ক; রিখটার স্কেলে তীব্রতা ৪.৭

দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার ভোরে মাঝারি মাপের এক ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। বারামুলা জেলার পত্তন ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জাতীয় ভূমিকম্প কেন্দ্র (NCS) জানিয়েছে, সোমবার ভোর ৫টা ৩৫ মিনিট। বারামুলার পত্তন এলাকা, যা পর্যটন কেন্দ্র গুলমার্গ থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৪.৬ বলা হলেও, পরে তা সংশোধন করে ৪.৭ জানানো হয়। প্রায় ২০ সেকেন্ড ধরে স্থায়ী হওয়া এই কম্পনের জেরে ঘুমন্ত মানুষজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১

উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর নিয়ন্ত্রণরেখার দুই পাড়ে ৭.৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কাশ্মীরের বিশাল অংশ। সেই বিপর্যয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং পরিকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছিল। আজকের কম্পন সেই ভয়াবহ স্মৃতিকে আবারও উসকে দিয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮

আরও পড়ুন: ফের উত্তপ্ত উপত্যকা, মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে দু’ই ভিন্ন যাত্রীবাহী বাসে বিস্ফোরণ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাতসকালে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা, পত্তনে আতঙ্ক; রিখটার স্কেলে তীব্রতা ৪.৭

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার