০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির

পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় রাজনীতিতে এক নয়া মোড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা বরখাস্তের প্রস্তাব আনতে চলেছে দেশের প্রধান বিরোধী দলগুলি। মঙ্গলবারই এই বিষয়ে বিরোধী জোটকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বুধবার সেই আহবানে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি।

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বুধবার তিনি জানান, “দেশের সমস্ত বিরোধী দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ করবে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমার বিশ্বাস, সমগ্র বিরোধী শিবির এই প্রাসঙ্গিক ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও মমতার এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার