০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুরে ফের উত্তেজনা: উখরুলের লিটান গ্রামে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষ, জারি কড়া বিধিনিষেধ

পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর নতুন সরকার গঠিত হলেও মণিপুরে অশান্তির অবসান ঘটেনি। রবিবার সন্ধ্যায় উখরুল জেলার লিটান গ্রামে দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাথর ছোড়াছুড়ি, বাড়িঘরে আগুন লাগানো এবং গুলিচালনার অভিযোগে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সংঘর্ষের জেরে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক রাউন্ড গুলি চালানো হলে আতঙ্ক আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী, একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত। প্রাথমিকভাবে বিষয়টি মিটে গেলেও পরে পাল্টা হামলার জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা প্রশাসন লিটান এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করেছে।

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান

উখরুলের জেলা শাসক আশিস দাস জানান, রবিবার সন্ধ্যা ৭টা থেকে কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। এলাকায় চলছে টানা পেট্রলিং। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কড়াকড়ি বজায় থাকবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মুসলিমদের বিরুদ্ধে ‘গণহত্যার প্ররোচনা’, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গৌরব গগৈয়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুরে ফের উত্তেজনা: উখরুলের লিটান গ্রামে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষ, জারি কড়া বিধিনিষেধ

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার