১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত শুনানির সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার রাজ্য সরকারের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেয় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। একই সঙ্গে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার যে ৮,৫০৫ জন কর্মী নিয়োগ করেছে, তাঁদের সকলকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ইআরও) কাছে রিপোর্ট করতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, এই ৮,৫০৫ জনকেই গ্রুপ-বি আধিকারিক হতে হবে—এ বিষয়ে কোনও রকম শিথিলতা চলবে না।

আরও পড়ুন: SIR নিয়ে সুপ্রিম কোর্টের ১০টি নির্দেশ

তবে প্রয়োজনে নির্বাচন কমিশন এই কর্মীদের পরিবর্তন করতে পারবে বলেও জানিয়েছে আদালত। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, মাইক্রো অবজার্ভাররা কোনও অবস্থাতেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। এই ক্ষেত্রে ইআরওদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, মানবিক ও সময়োপযোগী করতে এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার