১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

আর মাত্র কয়েক দিন পর, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক তরুণ ভোটারের অংশগ্রহণ এবং রাজনৈতিক সিদ্ধান্তে তাঁদের প্রভাব এবারের নির্বাচনকে বিশ্ব রাজনীতির মানচিত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর তিনটি জাতীয় নির্বাচন হলেও সেগুলিতে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছিল সীমিত। বিরোধী দলগুলির অংশগ্রহণ না থাকা বা আংশিক অংশগ্রহণের কারণে সেসব নির্বাচনকে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বলা যায়নি।
টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন। এই ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ফলে, ২০০৯ সালের পর এই প্রথম বাংলাদেশে একটি প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে সেই পথে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে জামায়াতে ইসলামি। এছাড়াও, হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
৩০০ আসনের মধ্যে বিএনপি প্রার্থী দিয়েছে ২৯২টি আসনে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী।
রয়টার্স আরও জানিয়েছে, মোট ভোটারের প্রায় ২৫ শতাংশই জেন-জি বা তরুণ প্রজন্ম। তাঁদের রাজনৈতিক সিদ্ধান্তই এবারের নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এই কারণেই এবারের ভোটকে ঐতিহাসিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্স বলছে, ১৯৭১ সালের পর অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে এবারই জামায়াতে ইসলামি তাদের সর্বোচ্চ সাফল্য পেতে পারে, যা দলটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে পারে।
সব মিলিয়ে, তরুণ ভোটারদের শক্তিশালী উপস্থিতিতে বাংলাদেশের এই নির্বাচন হয়ে উঠতে চলেছে এক ঐতিহাসিক রাজনৈতিক অধ্যায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আই-প্যাক মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার