১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

পুবের কলম, ওয়েবডেস্ক: বুকের সংক্রমণ এবং শারীরিক অসুস্থতা নিয়ে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী) প্রধান শরদ পাওয়ার। সোমবার তাঁকে পুনের রুবি হল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান নেতার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও শরদ পাওয়ারের সাথে টেলিফোনে কথা বলেছেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কাশি এবং গলায় সংক্রমণের অভিযোগ নিয়ে পাওয়ার পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বুকে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি এড়াতে অ্যান্টিবায়োটিকের একটি কোর্স শুরু করেছেন, যা আগামী চার দিন চলবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সংক্রমণ এড়াতে আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত কারোর সাথে দেখা না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে নতুন প্রার্থী বি. সুদর্শন রেড্ডি

চিকিৎসক পারভেজ গ্রান্ট (রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিওলজিস্ট এবং ম্যানেজিং ট্রাস্টি) জানিয়েছেন, শরদ পাওয়ারের একটি সিটি স্ক্যান করা হয়েছে এবং তাতে বুকে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলেই এই কাশি ও বুকে সংক্রমণ দেখা দিয়েছে।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়, ভর্তি আইটিইউতে 

আরও পড়ুন: নতুন নাম পেল শরদ পাওয়ারের দল
ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন, তবে আগে স্পিকারের জবাব চায় তৃণমূল: অভিষেক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার