১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বাতিল ভগবন্ত মানের বিদেশ সফর, কেন্দ্র থেকে মিলল না ছাড়পত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিদেশ সফরে বাধা দিল কেন্দ্রীয় সরকার। এবার চেক প্রজাতন্ত্র এবং নেদারল্যান্ডস সফরের প্রস্তাবিত অনুমতি পেলেন না তিনি। জানা গেছে, কেন্দ্র থেকে ‘রাজনৈতিক ছাড়পত্র’ না মেলায় এই সফর বাতিল করতে হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও মুখ্যমন্ত্রী মানের যুক্তরাজ্য (UK) এবং ইসরায়েল সফরের অনুমতি কেন্দ্র নাকচ করে দিয়েছিল। পরপর দুইবার বিদেশ সফরে বাধা পাওয়ায় পাঞ্জাব সরকারের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যেতে চাইলে তাঁকে ভারতের বিদেশ মন্ত্রকের কাছ থেকে রাজনৈতিক ছাড়পত্র নিতে হয়। সেই নিয়ম মেনেই আবেদন করা হয়েছিল, কিন্তু কেন্দ্র তাতে অনুমোদন দেয়নি।

আরও পড়ুন: ‘শৃঙ্খলা ভঙ্গ করলেই কড়া ব্যবস্থা’, অমৃতপাল সিংয়ের ঘটনায় কড়াবার্তা ভগবন্ত মানের

মুখ্যমন্ত্রী মান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইউরোপের এই দুই দেশে গিয়ে পাঞ্জাবে বিনিয়োগের আহ্বান জানানোর পরিকল্পনা করেছিলেন। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিনিয়োগ টানার পরিকল্পনায় বড় ধাক্কা লাগল।

আরও পড়ুন: পঞ্জাবে মাস্ক পরা বাধ্যতামূলক করল মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান

আরও পড়ুন: সংখ্যালঘু কল্যাণের তহবিলে কোপ কেন্দ্র সরকারের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের বাতিল ভগবন্ত মানের বিদেশ সফর, কেন্দ্র থেকে মিলল না ছাড়পত্র

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার