১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের হিংসার আগুন মণিপুরে, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ

পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের উখরুল জেলায় ফের ভয়াবহ জাতিগত হিংসা ছড়িয়ে পড়েছে। নাগা-সংখ্যাগরিষ্ঠ উখরুল জেলার লিটান এলাকায় মঙ্গলবার সকালে দুষ্কৃতকারীরা বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এই ঘটনায় কুকি-জো এবং নাগা সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, এদিন সকালেও অন্তত ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, এলাকায় গুলির শব্দও শোনা গেছে বলে খবর মিলেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার থেকে সোমবারের মধ্যে উভয় সম্প্রদায়ের মোট ২৭-২৮টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে লিটান এলাকায় ফের নতুন করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উল্লেখ্য, গত শনিবার রাতে লিটানে এক ট্যাংখুল নাগা যুবককে কুকি-জো সম্প্রদায়ের একদল ব্যক্তি মারধর করার অভিযোগ ওঠার পরই এই নতুন দফার হিংসার সূত্রপাত হয়।

আরও পড়ুন: গোরু চোর সন্দেহে গণপিটুনি অসমে: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের, গুরুতর আহত ৪

সোমবার উপ-মুখ্যমন্ত্রী লোসি দিকহো এবং স্থানীয় দুইজন বিধায়কের উপস্থিতিতে উভয় সম্প্রদায়ের সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শান্তির আবেদন জানানো হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশ: পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়ি, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নিষ্পাপ শিশুর

আরও পড়ুন: সিদ্দারামাইয়া-শিবকুমার সংঘাত, কর্নাটক নিয়ে এবার বৈঠকে বসছে কংগ্রেস হাইকম্যান্ড
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের হিংসার আগুন মণিপুরে, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার