১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন, তবে আগে স্পিকারের জবাব চায় তৃণমূল: অভিষেক

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। সেই প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানান, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনও আপত্তি নেই। তবে তার আগে যৌথভাবে চিঠি দিয়ে স্পিকারের অবস্থান জানতে চায় তারা। অভিষেক বলেন, ইন্ডিয়া জোটের সব শরিক দল একসঙ্গে চারটি অভিযোগ তুলে ধরে স্পিকারকে চিঠি দিক। ২–৩ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে পরবর্তী পদক্ষেপ হিসেবে অনাস্থা প্রস্তাব আনা হোক। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগে স্পিকারকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, সংসদ চালাতে কেন্দ্রীয় সরকারই অনীহা দেখাচ্ছে। নিয়মিত অধিবেশন মুলতুবি করে সংসদের কাজকর্ম ব্যাহত করা হচ্ছে। বিরোধীরা বাজেট ও গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা চাইছে, কিন্তু সরকার তা এড়িয়ে যাচ্ছে বলেও দাবি তাঁর। অভিষেক বলেন, “ভুল হলে সংশোধনের সুযোগ দিতে হবে। সেটাই আমাদের ও বিজেপির মধ্যে

আরও পড়ুন: শাসকের পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত বিরোধীরা

আরও পড়ুন: বাংলায় কোথায় রোহিঙ্গা, ঘুষপাটিয়া: বিজেপিকে নিশানা অভিষেকের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন, তবে আগে স্পিকারের জবাব চায় তৃণমূল: অভিষেক

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার