১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরান পাঠ, আজ থেকেই শুরু বাবরি মসজিদের নির্মাণ

আজ বুধবার থেকেই মুর্শিদাবাদের বেলডাঙায় শুরু হচ্ছে বাবরি মসজিদের নির্মাণ কাজ। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে ১২০০ কণ্ঠে কোরান পাঠের বিশেষ কর্মসূচি। সকালেই সেখানে পৌঁছে যান ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

গত বছরের ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেন হুমায়ুন কবীর। সেই ঘোষণার পর থেকেই শাসকদল তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ডও করা হয়, তবে তাতেও নিজের অবস্থান থেকে সরেননি হুমায়ুন।

এদিন তিনি জানান, আগামী দু’ বছরের মধ্যেই মসজিদের নির্মাণ সম্পূর্ণ হবে। পাশাপাশি শুরু হয়েছে ‘বাবরি যাত্রা’, যা নদিয়ার পলাশি থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরান পাঠ, আজ থেকেই শুরু বাবরি মসজিদের নির্মাণ

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার