পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ২০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন আফ্রিকা কমান্ড এর এক কর্মকর্তা জানান, বোকো হারাম ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতেই এই বাহিনী পাঠানো হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আগে থেকেই থাকা একটি ছোট মার্কিন দলের পরিপূরক হিসেবে এই নতুন দলটি কাজ করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের নাইজেরিয়ায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আফ্রিকা কমান্ডের মুখপাত্র জানান, বিমান হামলা ও স্থলবাহিনীর সমন্বিত অভিযানে সহায়তা, আধুনিক কৌশল ও প্রশিক্ষণ দেওয়া হবে। তবে মার্কিন সেনারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবেন না বলে স্পষ্ট করেছে নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর।
১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সর্বধিক পাঠিত



































