১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্জাবের মোহালিতে ১৬টি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ইমেলে হুমকির জেরে চাঞ্চল্য

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের মোহালিতে বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন একের পর এক বেসরকারি স্কুলে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসে। মোট ১৬টি স্কুলে এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং অ্যান্টি-স্যাবোটাজ টিম। যদিও তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

হুমকি ইমেল পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ছুটি ঘোষণা করে এবং পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুল ক্যাম্পাসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়েছে। মোহালির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) হরমনদীপ সিং হাঁস জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে আশেপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে এবং প্রায় ৩০০ পুলিশ কর্মী তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন। পার্শ্ববর্তী ফতেহগড় সাহিব ও রূপনগর জেলা থেকেও অতিরিক্ত অ্যান্টি-স্যাবোটাজ টিম তলব করা হয়েছে।

আরও পড়ুন: ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক: পুণে বিমানবন্দরে জরুরি অবতরণ, তল্লাশির পর মিলল স্বস্তি

হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে রয়েছে ওয়াইপিএস মোহালি, লার্নিং পাথস স্কুল, মানব মঙ্গল স্কুল, শিবালিক পাবলিক স্কুল, প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং ইনফিনিট জিসাস স্কুল। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, কিছু ইমেল ১১ ফেব্রুয়ারি এবং কিছু ১৩ ফেব্রুয়ারির তারিখ দেওয়া হয়েছে। মোহালির জেলা শিক্ষা আধিকারিক ডঃ গিন্নি দুগ্গাল জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্কুলকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত জেলার কোনো সরকারি স্কুলে এই ধরনের হুমকি আসেনি। পুলিশের তদন্তকারী দল ইমেলের উৎস খোঁজার চেষ্টা করছে।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চণ্ডীগড়, অমৃতসর, জলন্ধর, পাটিয়ালা এবং হরিয়ানার বিভিন্ন স্কুলেও এমন বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল, যার প্রতিটিই ‘হোল’ বা গুজব বলে প্রমাণিত হয়েছিল। তবে মোহালির ঘটনার পর অভিভাবকরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্জাবের মোহালিতে ১৬টি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ইমেলে হুমকির জেরে চাঞ্চল্য

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার